• আপনার কিবোর্ড সম্পর্কে ধারণা বদলে দেবে গুগল

    তারিখঃ ১৫ মে ২০১৬

    এবার আপনার স্মার্টফোনকে আরও একটু স্মার্ট করে তুলবে গুগল। স্মার্টফোন থেকে চ্যাটিং-এর সময় কিছু সমস্যাকে মাথায় রেখে নতুন অ্যাপ নিয়ে এল বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল। এই নতুন মুশকিল আসানের নাম জি-বোর্ড।

    চ্যাটিং-এর সময় কোনো অ্যাড্রেস বা ছবি পাঠানো অনেক সময়ই একটু মুশকিল হয়ে যায়। চ্যাট করতে করতে আরও একটা অ্যাপ অন করে সেখানে থেকে কপি করে চ্যাট বক্সে পেস্ট করতে অকারণে সময় নষ্ট হয়। তার জন্যই এবার ডাউনলোড করে নিন জি-বোর্ড।

    আপনার স্মার্টফোনে জি-বোর্ড থাকলে অন্য কোনো অ্যাপে না গিয়ে চ্যাট করতে করতেই দ্রুত অ্যাড্রেস, ছবি বা ইমোজি পাঠাতে পারবেন।
  • 0 comments:

    Post a Comment

    Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks